৪ দিনের দুর্বিষহ জীবন নিয়ে যা বললেন ইউক্রেনীয় নারীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সোমবার রকেট হামলা চালায় রাশিয়া। এতে কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শহরটির মেয়র ইগর তেরেখভ ও হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
খারকিভের বেশ কয়েকজন নারী বোমা হামলায় তাদের জীবন ওলটপালট হওয়ার বিষয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন।
আলেনা নামে এক নারী বলেন, আমরা চারদিন ধরে বেসমেন্টে লুকিয়ে আছি এবং পরিস্থিতি শুধু খারাপ হচ্ছে। আমাদের খাবার ফুরিয়ে যাচ্ছে। তিনি ও তার দুই ছেলে বাড়ি থেকে বের হতে পারেননি।
এদিকে, সিভেতলানা আশ্রয় নিয়েছেন খারকিভ মেট্রোতে। তিনি বলেন, আমার পেছনের নারীর একটি ছোট বাচ্চা রয়েছে৷ আপনি কি কল্পনা করতে পারেন, এই পরিস্থিতিতে থাকাটা কেমন? কিন্তু গোলাগুলি বন্ধ হচ্ছে না।
মারিয়ানা বলেন, ঘটনার ধাক্কায় তিনি কান্না থামাতে পারেন না। তিনি বলেন, আমি কখনোই ধার্মিক ছিলাম না, কিন্তু আমি এখন প্রার্থনা করছি এবং সবাইকে ইউক্রেনের জন্য প্রার্থনা করতে বলছি।
অন্যদিকে, গোলাগুলি শুরু হওয়ার পরপরই এলেনা এবং তার মেয়ে খারকিভ থেকে পালাতে সক্ষম হন।
তিনি বলেন, হামলার মধ্যে আমরা ঘুম থেকে জেগে উঠি। এটা অবিশ্বাস্যরকম ভীতিকর ছিল। আমরা ইউক্রেনের জনগণের বিরুদ্ধে এই যুদ্ধ বন্ধ করতে অনুরোধ করছি।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
সূত্র : বিবিসি
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










