৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী পুতুল
নাটোর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষে চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করতেই এসব পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফারজানা শারমিন পুতুল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ফারজানা শারমিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, ক্যাপিটাল ল কলেজের গভর্নিং বডির সভাপতি, গ্রীন ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর স্বাধীন পরিচালক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী এসব পদগুলোতে থাকলে সেবিষয়ে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দেওয়া লাগতে পারে। এছাড়া নির্বাচনী ব্যস্ততায় ওইসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সময়ও দিতে পারব না। আমি চাই না আমার ব্যস্ততার কারণে সেই প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম বাধাগ্রস্থ হোক। তাই সার্বিক দিক বিবেচনায় পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছি। সেইসাথে সকলের দোয়া চাই।
প্রসঙ্গত, নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই তিনি এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে আইন, শিক্ষা ও কর্পোরেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠানেগুলোতে তার পেশাগত ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। তবে নির্বাচনে অংশগ্রহণের স্বচ্ছতা ও আইনি বাধ্যবাধকতা রক্ষার স্বার্থে তিনি এসব দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











