ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৮:৪৬:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘রানা প্লাজা’

আপডেট: ০৩:১৪ পিএম, ৮ আগস্ট ২০১৫ শনিবার

1439045196
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অবশেষে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’। আগামী ৪ সেপ্টেম্বর সারা দেশে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে নির্মাতা নজরুল ইসলাম খান জানিয়েছেন।
সিনেমাটিতে পোশাক শ্রমিক ‘রেশমা’র চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে আছেন সাইমন সাদিক। সিনেমাতে সাইমন অভিনীত চরিত্রটির নাম টিটু।
নানা জটিলতার কারণে দীর্ঘ দিন ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল সিনেমাটি। বেশ কিছু দৃশ্য, রানা প্লাজা ধসের চিত্রায়ন প্রভৃতি নিয়ে আপত্তি তোলেন সেন্সর বোর্ড। এর পর সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে কিছু দৃশ্য সংশোধনের পর ১১ জুন সিনেমাটিকে ছাড়পত্র দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
০৮.০৮.২০১৫

এই বিভাগের জনপ্রিয়