ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ২০:২৪:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

৫৬ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার উড়োজাহাজ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইন্দোনেশিয়ার একটি উড়োজাহাজ ৫৬ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় শনিবার জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি নিখোঁজ হয়। ওই উড়োজাহাজে সাতজন শিশু এবং ছয়জন ক্রু সদস্যসহ মোট ৫৬ জন আরোহী ছিল বলে জানা গেছে।

শ্রীউয়িজায়া উড়োজাহাজটি ওয়েস্ট কালিমান্তান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পন্তিয়ানাকে যাচ্ছিল বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আদিতা ইরাবতী। খবর আল জাজিরার।

শ্রীউয়িজায়া এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতিতে দেয়ার আগে ফ্লাইটটির ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

ফ্লাইট ট্র‍াকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এক টুইটে জানায়, জাকার্তা থেকে উড়াল দেয়ার চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।

-জেডসি