৫ জুন থেকে হজ ফ্লাইট চালু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৪ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আগামী ৩১ মে’র পরিবর্তে ৫ জুন থেকে হজ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ মে) মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সৌদি আরব তাদের প্রস্তুতি সম্পন্ন করতে না পারায় হজ ফ্লাইটের পূর্ব নির্ধারিত তারিখ ৩১ মে’র পরিবর্তে ৫ জুন থেকে চালুর অনুরোধ করে বাংলাদেশকে চিঠি দেয় সৌদি কর্তৃপক্ষ।
সোমবার (২৩ মে) বিকেলে বাংলাদেশকে চিঠি পাঠায় সৌদি কর্তৃপক্ষ।
সৌদি কর্তৃপক্ষের অনুরোধে ৫ জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার অনুরোধ জানিয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘সৌদি সরকারের রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবারের হজে যেতে হজযাত্রীদের সৌদি আরবের ইমগ্রেশন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগমী ৩১ মে প্রথম হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয় ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে।কিন্তু সোমবার সৌদি কর্তৃপক্ষের প্রতিনিধি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে এসে জানান যে, রুট টু মক্কা ইনিশিয়েটিভের জন্য ৪০ জন জনবলসহ সৌদি টিম ঢাকায় পৌঁছাবে আগামী ২ জুন।’
তাছাড়া প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য এখনো ঢাকায় এসে পৌঁছেনি প্রয়োজনীয় যন্ত্রপাতি।এ সব যন্ত্রপাতি সৌদি টিমের সঙ্গে ঢাকায় আসবে। ওই যন্ত্রপাতি শাহজালাল বিমানবন্দরে ইনস্টল করতে কিছু সময় লাগবে। ফলে আগামী ৫ জুনের আগে ঢাকা থেকে হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করতে সৌদি আরবের পক্ষে সম্ভব হবে না।
এর আগে সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, ফ্লাইট চালু নির্ভর করছে সৌদি আরবের অনুমতির ওপর। নির্ধারিত সময়ে ফ্লাইট চালু করতে প্রস্তুত আমরা। অনুমতি মিললেই চালু হবে হজযাত্রী পরিবহন।
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই











