৫ ডিসেম্বর থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দেশব্যাপি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। শেষ হবে আগামী বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত। বুধবার এক তথ্য বিবরণীতে বলা হয়, হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে সরকার ৯ মাস থেকে ১০ বছরের নিচের সকল শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদানের উদ্দেশ্যে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি ২০২১ পর্যন্ত ৬ সপ্তাহব্যাপী ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’ পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ক্যাম্পেইন চলাকালে সারাদেশে প্রায় ৩ কোটি ৪০ লক্ষ শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে উল্লেখ করে বলা হয়, চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলী যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারাদেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে।
ইপিআই’র অন্যান্য লক্ষ্যসমূহের মধ্যে ২০২২ সাল নাগাদ জাতীয় পর্যায়ে হাম-রুবেলা টিকার কভারেজ শতকরা ৯৫ ভাগে উন্নীতকরণ এবং ২০২৩ সাল নাগাদ হাম-রুবেলা দূরীকরণ অন্যতম। হাম-রুবেলা রোগ ও এর জটিলতা থেকে রক্ষা পাবার সর্বোৎকৃষ্ট উপায় হলো সঠিক সময়ে শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা। নিয়মিত টিকাদান কর্মসূচিতে শিশুদের ৯ মাস ও ১৫ মাস বয়সে মোট ২ ডোজ এমআর টিকা প্রদান করা হয়ে থাকে।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা



