ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ৯:৩০:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

৫ দিনে ঢাকা ছেড়েছে ১ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদের ছুটিতে গত মঙ্গলবার থেকে ঈদের দিন শনিবার পর্যন্ত পাঁচ দিনে ঢাকা ছেড়ে গেছেন এক কোটির বেশি মানুষ। এ সময় ঢাকায় প্রবেশ করেছেন ২৭ লাখ মানুষ।
মোবাইল ফোনের সিম কার্ডের তথ্য যাচাই করে এ তথ্য জানিয়েছেন টেলিযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রোববার বিকালে মন্ত্রীর দেওয়া তথ্য মতে, ১৮ এপ্রিল মঙ্গলবার ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন। পরদিন ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন, বৃহস্পতিবার ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন।
ঈদের ছুটিতে সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন শুক্রবার। এদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন রাজধানী ছেড়ে গেছেন। শনিবার ঈদের দিন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন নগর ছেড়ে গেছেন।
তথ্য বলছে, এ সময়ে মোট এক কোটি এক লাখ ৫৯ হাজার ৭৮৬ জন রাজধানী ত্যাগ করেছেন।
ঈদের ছুটিতে যে শুধু নাগরিকরা রাজধানী ছেড়ে গেছেন তা নয়। এ সময়ের ২৭ লাখের বেশি মানুষ ঢাকা প্রবেশও করেছেন। গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ২৭ লাখ ৯০ হাজার ৭৯১ জন রাজধানীতে প্রবেশ করেছেন।