ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১২:৪৪:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

৫ দিন অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। তবে ওই সময়ে যাত্রীরা কাউন্টারে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার (১৪ মার্চ) সকালে রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান তিনি।

২০০৭ সাল থেকে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি করছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম (সিএনএস)। তাদের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ১৫ বছরের চুক্তি ছিল। আগামী ২০ মার্চ এ মেয়াদ শেষ হচ্ছে।

রেলপথ মন্ত্রী বলেন, আমরা নতুনভাবে টেন্ডার করেছি। নতুন টেন্ডারে অনুযায়ী রেলের টিকিট বিক্রির কাজ পেয়েছে রাইড শেয়ারিং কোম্পানি সহজ লিমিটেড। ২৬ তারিখ থেকে তারাই রেলের টিকিট বিক্রি করবে।

তিনি আরও বলেন, ‘আগামী ২০ মার্চ পর্যন্ত বর্তমান প্রতিষ্ঠান সিএনএস লিমিটেড রেলওয়ের আন্তনগর ট্রেনের কম্পিউটারাইজড টিকিটিং পরিচালনা করবে। পরে ৭৭টি স্টেশনে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি কম্পিউটার টিকিটিং সিস্টেম পুনরায় সচল রাখবে।’

তিনি জানান, তার আগে সিস্টেমে কিছু কারিগরি ও প্রযুক্তিগত কাজ করতে হবে। এজন্য ন্যূনতম পাঁচ দিন সময় লাগবে। ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাঁচ দিন অনলাইনে এবং কাউন্টারে কম্পিউটারের মাধ্যমে টিকিট ইস্যু করার পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে শতভাগ টিকিট ইস্যু করা হবে।