৫ বছরের মধ্যে রুশ জ্বালানি নির্ভরতার অবসান চায় ইউরোপ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ পিএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রাশিয়ার জ্বালানি সম্পদের ওপর যে নির্ভরশীলতা, তা থেকে আগামী ২০২৭ সালের মধ্যে বেরিয়ে আসতে চায় ইউরোপ। এই বিষয়ক একটি পরিকল্পনা ইতোমধ্যে ইউরোপের নেতাদের কাছে পেশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।
ফ্রান্সের ভার্সাই শহরে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের বৈঠক হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর সেই বৈঠকে এই পরিকল্পনা বিষয়ক বিভিন্ন স্লাইড প্রদর্শিত হয়েছে বলে এক টুইটবার্তায় জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট।
শুকবার বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয় এই তথ্য। তবে কী সেই পরিকল্পনা- তা বিবিসির প্রতিবেদন বা ভন ডার লেনের টুইট— কোথাও বিস্তারিত উল্লেখ করা হয়নি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযানের নিন্দা ও ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ।
এর ধারাবাহিকতায় সর্বশেষ রাশিয়ার তেল-গ্যাস ও কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র; কিন্তু ইউরোপের একাধিক দেশ ইতোমধ্যে জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে এ ধরনের পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।
রাশিয়ার জ্বালানি সম্পদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউরোপীয় দেশসমূহ। এই মহাদেশের মোট জ্বালানি চাহিদার ৪০ ভাগ যোগান আসে রাশিয়া থেকে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










