৫ বিভাগে কমতে পারে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি। অন্যান্য অঞ্চলে বৃষ্টি কম। বৃষ্টি কম থাকা তিন বিভাগ (ঢাকা, রাজশাহী ও খুলনা) ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দুই দিন ধরে ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নেই বললেই চলে। যদিও শুক্রবার সকাল থেকে ঢাকায় দমকা হাওয়া বইছে। একই সঙ্গে ঢাকায় ভ্যাপসা গরম বাড়ছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার (১৬ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগ ছাড়া সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ১৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।
গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের আর কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেনি। এখনো দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে।
পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা, ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী ও খুলনা বিভাগ ছাড়া দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহ সম্পর্কে জানানো হয়, রংপুর, দিনাজপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এ ছাড়া, রাজশাহী, ঢাকা, ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের অন্যত্র তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় (২ দিন) বলা হয়েছে, বাংলাদেশের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।
আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
গারা দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ১৩৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে সিলেটে। দেশে সর্বোচ্চ ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে এবং সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলিতে।
এ ছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
শুক্রবার ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা









