ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৩:৪০:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

৬০-এ পপসম্রাজ্ঞী ম্যাডোনা লুইস

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫৮ এএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার

ম্যাডোনা লুইস। পুরো বিশ্বের পপসম্রাজ্ঞী। আজ তার ৬০তম জন্মদিন। যদিও ম্যাডোনা নিজে মনে করেন তার বয়স এখনও ৬০ পেরোইনি। পঁচিশে থমকে আছে। আবেদনের দিক দিয়ে এখনও ম্যাডোনা অনেক টিনএজারকেও হার মানান। চিরসবুজ এই পপতারকা মনে করেন বয়স আসলে একটি সংখ্যা মাত্র।

 


পপসম্রাজ্ঞীর ৬০ বছরের  জীবনে ৩৫ বছরই তিনি কাটিয়েছেন সংগীতজগতে। ম্যাডোনার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮৩ সালে। এরপর এখন পর্যন্ত তার বিভিন্ন অ্যালবাম বিক্রি হয়েছে ৩০ কোটির বেশি। এর মাধ্যমে ম্যাডোনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। তিনিই এখন ইতিহাসে বেস্ট সেলিং নারী রেকর্ডিং সংগীতশিল্পী।

 


ম্যাডোনা আমেরিকার সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী। ফোর্বসের হিসাবমতে, ম্যাডোনার মোট সম্পদের পরিমাণ ৫৮০ মিলিয়ন ডলার বা প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা। ডিওন কানাডীয় হলেও তার আয়ের মূল উৎস যুক্তরাষ্ট্র।



ম্যাডোনার সুপার বোল পারফরম্যান্স ছিল রেকর্ড ভাঙা। ১৯৮০-এর দশকে গুগল ছিল না। তাই সে সময়ে মানুষ কী বিষয় নিয়ে আগ্রহী ছিল, তা নিয়ে এখন ভালো জানা যায় না। ২০১০ থেকে ম্যাডোনাকে গুগলে খোঁজার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। ২০১২ সালের মার্চে সেটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়। ২০০৪ সালে সুপার বোলে জ্যানেট জ্যাকসনের পোশাক বিভ্রাটের পর ম্যাডোনাই প্রথম নারী, যিনি ২০১২ সালে সুপার বোলে হেডলাইনার হিসেবে পারফর্ম করেন। সে সময়ই ইন্টারনেটে ম্যাডোনাকে খোঁজার ঝড় উঠেছিল।



ইউকে চার্টের সেরা পাঁচে ম্যাডোনা সবচেয়ে বেশিবার স্থান পাওয়া নারী শিল্পী। ম্যাডোনার গাওয়া ৪৬টি সিঙ্গেল ইউকে চার্টের সেরা পাঁচে স্থান পেয়েছে। এক্ষেত্রে ম্যাডোনার চেয়ে এগিয়ে আছেন মাত্র একজন, তিনি এলভিস প্রিসলি। সেরা পাঁচে থাকার এই সাফল্য ম্যাডোনা ধারাবাহিকভাবে তিন-তিনটি দশক ধরে পেয়েছেন ১৯৮০, ১৯৯০ ও ২০০০-এ।



স্পটিফাইয়ের জরিপে ম্যাডোনার সবচেয়ে জনপ্রিয় গানগুলো যথাক্রমে লাইক আ ভার্জিন, হাঙ আপ, হলিডে, লা ইসলা বোনিতা, লাইক আ প্রেয়ার।

 


আজ এই তারকার ৬০তম জন্মদিনে রইল শুভেচ্ছা। এভাবেই গানের মূর্ছনায় পপবিশ্ব মাত করুক এভারইয়াং ম্যাডোনা।