৬০ বিজিবিকে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯ বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
বীরত্ব ও সাহসিকতায় অবদান রাখার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬০ সদস্যকে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে বাহিনীটির সদর দপ্তর পিলখানায় উপস্থিত হয়ে তিনি এ পদক প্রদান করেন।
এর আগে ‘বিজিবি দিবস-২০১৯’ উদযাপনে বীর-উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১০টার দিকে পিলখানায় উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন তিনি। পরে এক অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
পরে বিজিবির উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘দেশ অর্থনৈতিকভাবে যে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, জাতির পিতার হাতে গড়া এই প্রতিষ্ঠানকে অনেক ঘাত-প্রতিঘাত চড়াই-উৎরাই পার হতে হয়েছে। আগামী দিনে এই সীমান্তরক্ষী বাহিনী বিশ্বে সর্বশ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের আর ভিক্ষা চেয়ে চলতে হয় না। কিন্তু স্বাধীনতার পরপর আমাদের এই অবস্থা ছিল না। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজকে আমরা এই অর্জন করতে সক্ষম হয়েছি। কাজেই এটা আমাদের ধরে রেখে এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা দেশকে ভালোবেসে, দেশের মানুষের প্রতি কর্তব্য করবেন। দেশ যদি উন্নত হয় আপনাদের পরিবার পরিজন তারাই উন্নত হবে। এ দেশের মানুষ উন্নত হবে। এ কথা সবসময় মনে রাখবেন।’
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সারা বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে চলবো। উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে, সম্মানিত জাতি হিসেবে বিশ্বে আমরা আমাদের নিজস্ব একটা স্থান করে নেবো।’
এ সময় চোরাচালান, মাদকপাচার, নারী-শিশু পাচার, অনুপ্রবেশ প্রতিরোধে নিষ্ঠার সঙ্গে কাজ করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কূটনৈতিক কোরের সদস্যরা উপস্থিত রয়েছেন। দিবসটি উপলক্ষে দুপুর ১২টা ২০ মিনিটে বীর-উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের বিশেষ দরবার গ্রহণ করবেন।
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ











