৬৬ দিন পর সর্বনিম্ন শনাক্ত ভারতে, মৃত্যু ২১২৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়াল। এছাড়া একই সময়ে দৈনিক আক্রান্তের সংখ্যা লাখের নিচে নেমেছে, যা ৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন।
মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন। দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৯৪৯ জনে। ভারতে সোমবারের তুলনায় মঙ্গলবার মৃতের সংখ্যা কমেছে তিন শতাধিক।
দৈনিক আক্রান্তের চেয়ে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠায় দেশটিতে প্রতিদিন কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৩ লাখের ঘরে।
গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১ লাখ। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৩ লাখ ৩ হাজার ৭০২ জন।
এদিকে সোমবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছেন, জুনের ৭ তারিখ পর্যন্ত ভারতে ৩৬ কোটি ৮২ লাখ ৭ হাজার ৫৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৭৩ হাজার ৪৮৫ জনের।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










