৬৯৯ ডলারে পাওয়া যাবে আইফোন ১১
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
বহু আলোচিত আইফোন ১১-র উন্মোচন করেছে টেক জায়ান্ট অ্যাপল। সঙ্গে এই সিরিজের আরও দুটি মডেল আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ ম্যাক্স-ও উন্মোচন করা হয়েছে। তবে এখনই হাতে পাওয়া যাবে না বহুল কাঙ্ক্ষিত এই মোবাইল ফোন।
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে আইফোন সিরিজের এই মোবাইলগুলোর প্রি-অর্ডার নেয়া হবে এবং ২০ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে অ্যাপল স্টোরে। আইফোন ১১-র দাম রাখা হয়েছে ৬৯৯ ডলার, ১১ প্রো’র ৯৯৯ ডলার এবং ১১ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ৯৯ ডলার।
বাংলাদেশ সময় ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কের স্টিভ জবস অডিটোরিয়ামে আইফোন ১১ উন্মুক্ত করা হয়। এসময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক নতুন আইফোনের বিশেষত্ব তুলে ধরেন।
ছয়টি রঙে পাওয়া যাবে আইফোন ১১। ধূলা ও পানিরোধী ফোনটিতে রয়েছে ৫ দশমিক ৮ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। এছাড়া থাকছে ট্রিপল ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স, একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১২ টেলিফটো লেন্স।
এই লেন্স ফোরকে রেজুলেশনের ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। আর নতুন ক্যামেরা ফিচার ‘ডিপ ফিউশন’ ছবি তোলার বাটনে চাপ দেয়ার আগেই ৮টি ছবি তুলবে। ছবি আগের চেয়ে নিখুঁত হবে।
অ্যাপল বলছে, আইফোন ১১-তে কুইকটেক ফিচার এর জনপ্রিয় ‘পোর্ট্রেট মোড’ যুক্ত করা হয়েছে; যা পশু-পাখিদের ক্ষেত্রেও কাজ করবে। আর সব ফোনেই ব্যবহার করা হয়েছে চিপসেট এ-থার্টিন বায়োনিক। এছাড়া নতুন ফোনগুলোর ব্যাটারি হবে আগের চেয়ে দীর্ঘস্থায়ী।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল


