৬ ঘণ্টারও বেশি সময় ধরে মহাকাশে হাঁটবেন সুনীতা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ পিএম, ৮ জানুয়ারি ২০২৫ বুধবার
সুনীতা উইলিয়ামস
আগামী ফেব্রুয়ারি মাসেও সুনীতা উইলিয়ামসরা পৃথিবীতে ফিরতে পারবেন না বলে আগেই জানিয়েছিল নাসা। এই খবরে বাকিরা চিন্তিত হলেও সুনীতা উইলিয়ামস এবং তার সহকর্মী নিক একেবারেই নন। ইতিমধ্যে নতুন বছরের প্রথম স্পেসওয়াক করার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তারা।
সুনীতা ও নিক আগামী ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে স্পেসওয়াক করতে চলেছেন। সকাল ৭টায় শুরু হবে সেই স্পেসওয়াক এবং তা চলার কথা সাড়ে ৬ ঘণ্টা। তবে একবার নয়, ১৬ তারিখের পর আগামী ২৩ জানুয়ারিও দ্বিতীয় স্পেসওয়াক করতে চলেছেন তারা।
নাসার তরফে এই স্পেসওয়াকের লাইভস্ট্রিম করা হবে। জানানো হয়েছে, স্পেসওয়াক করার জন্য বিশেষ লাল স্ট্রাইপ সুট পরবেন নিক এবং রেগুলার সুট পরবেন সুনীতা। দুজনেরই এটা প্রথম স্পেসওয়াক নয়। সুনীতা এই নিয়ে ৮ বার মহাকাশে হাঁটবেন, নিক চতুর্থবার। কোনও সাধারণ কারণে নয়, এই স্পেসওয়াক করার উদ্দেশ্য স্পেস স্টেশনের বাইরের সমস্ত যন্ত্রাংশের খুঁটিনাটি পরীক্ষা করা। এছাড়াও তারা মেরামতি করবেন টেলিস্কোপের।
দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে মহাকাশচারীদের শারীরিক অবস্থার বেশ পরিবর্তন ঘটে। সুনীতাদের ক্ষেত্রেও তাই হয়েছে। ইতিমধ্যে ৬ মাসের বেশি সময় ধরে তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আছেন। আশা ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে ফিরে আসতে পারবেন তারা। কিন্তু তেমনটা হচ্ছে না। তাই তাদের শরীর কতটা ভাল থাকবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাদের সাম্প্রতিক ছবি দেখেও অনেকে চিন্তিত হয়ে পড়েন। যদিও সুনীতারা স্পষ্ট করেছেন যে তারা একদম ভাল আছেন।
ফেব্রুয়ারি হোক বা মার্চ, সুনীতারা যখনই পৃথিবীতে ফিরে আসুন তার আগে একাধিক প্রস্তুতি নিতে হবে তাদের। কারণ দীর্ঘ সময়ে স্পেসে থাকার কারণে মহাকাশচারীদের শরীর প্রায় মাধ্যাকর্ষণ শক্তি হারিয়ে ফেলে। হার্ট, লিভার, পাকস্থলী থেকে শুরু করে বেশিরভাগ অঙ্গে বদল আসে। তবে স্পেসওয়াকের মধ্যে দিয়ে 'বন্দিদশা' থেকে বেশ কয়েক মাস পর বেরোবেন সুনীতারা।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬






