৬ দিনের সফরে জার্মানি-ইউএই যাবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার জার্মানি যাচ্ছেন। সেখান থেকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি প্রতিরক্ষা সম্মেলনে যোগ দিতে শনিবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাবেন। জার্মানি ও ইউএইতে ছয় দিনের সফর শেষে প্রধানমন্ত্রী বুধবার দেশে ফিরে আসবেন।
একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। জার্মানিতে নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রীর সাথে দেশটির চ্যান্সেলার অ্যাঙ্গেলা মার্কেল, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসিসহ বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের দ্বিপক্ষীয় বৈঠক হবে।
ইউএইতে তিনি আমিরাতের প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও আমিরাতের সামরিক বাহিনীর উপপ্রধান শেখ মুহাম্মদ বিন জায়েদ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকবেলা ও রোহিঙ্গা সঙ্কটের ওপর আলোকপাত করে বক্তব্য রাখবেন। এই সম্মেলনে অন্তত ৩৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, ৫০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ৩০টি দেশের প্রতিরক্ষামন্ত্রী অংশ নেবেন।
এ সম্মেলনের সাইডলাইনে কাতারের আমির ও মিশরের প্রেসিডেন্ট ছাড়াও অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান ক্রুজ, নরওয়ের প্রধানমন্ত্রী এমা সোলবার্গ, ইইউর জ্যেষ্ঠ প্রতিনিধি ফেদরিকা মেঘেরিনি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। নির্বাচনের পর ক্ষমতায় ফিরে এসে আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়াতে এ সম্মেলনকে কাজে লাগানো হবে।
মিউনিখ সম্মেলন আন্তর্জাতিক নিরাপত্তা নীতি নিয়ে বিতর্কের জন্য বিশ্বের নেতৃস্থানীয় ফোরামে পরিণত হয়েছে। বিগত পাঁচ দশক ধরে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অপরদিকে দুবাইতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্মেলনে বিশ্বের এক হাজার ২০০-এর বেশি প্রতিরক্ষা বিশেষজ্ঞ অংশ নেবেন।
-জেডসি
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ