ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৪:২৮:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

৬ বিভাগের ৬টি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ১১:১৭ এএম, ২০ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

Capture স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কুয়াকাটায় শেখ রাসেল সেতুসহ দেশের ৬ বিভাগে ৬টি সেতুর উদ্বোধন করেছেন। আজ প্রধানমন্ত্রী তাঁর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সেতুর উদ্বোধন করেন। সেতুসমূহ হলোÑ মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়কের মাদারীপুরে আচমত আলী খান ব্রিজ, সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানিবাজার সড়কে কুশিয়ারা নদীর ওপর চান্দেরপুর ব্রিজ, পটুয়াখালীতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শেখ রাসেল ব্রিজ, কক্সবাজারে চকোরিয়া-বদরখালী-মহেশখালী সড়কে বেতাখালী ব্রিজ, সুনামগঞ্জের সুরমা নদীর ওপর আবদুজ জহুর ব্রিজ এবং গাইবান্ধা জেলার গাইবান্দা-নকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কে করতোয়া নদীর ওপর বরদহ ব্রিজ। একই অনুষ্ঠান থেকে তিনি সিলেট, পটুয়াখালী, কক্সবাজার, সুনামগঞ্জ ও গাইবান্ধা জেলায় আরো সেতুর উদ্বোধন করবেন। সেতু উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, এসব জেলার বড় বড় সড়কে নির্মিত সেতুসমূহ ওইসব এলাকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক সুযোগ সৃষ্টি করবে।

এই বিভাগের জনপ্রিয়