৭৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ১০ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
শনিবার একযোগে ৭৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৩০ প্রকল্পের।
দীর্ঘ পাঁচ বছর পর শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ সফরে গিয়ে প্রধানমন্ত্রী প্রকল্প গুলোর উদ্বোধন করবেন।
এর মধ্যে উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলীতে দুটি স্থলবন্দর, ব্রিজ-কালভার্ট ও বিভিন্ন কলেজ-বিদ্যালয়সহ রয়েছে সদর উপজেলার ৫০ শয্যার হাসপাতাল। পূর্ণাঙ্গ এ দুটি বন্দর চালু হলে দেশের আমদানি-রফতানি বাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখবে।
স্থানীয়দের দাবি, প্রধানমন্ত্রী ময়মনসিংহকে উন্নয়নের মডেলে পরিণত করবেন। যেসব উন্নয়ন প্রকল্পগুলোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে প্রধানমন্ত্রী সেগুলোর দ্রুত বাস্তবায়ন করবেন।
উন্নয়ন প্রকল্পের উদ্বোধন বিষয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু বলেন, বিগত বছরগুলোতে কোনো সরকার ময়মনসিংহবাসীর এত উন্নয়ন করেনি।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের অনুরোধে ময়মনসিংহ থেকে আটটি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে সর্বত্রই সাজ সাজ রব। ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড আর সুদৃশ্য তোরণে ছেয়ে গেছে নগরীর প্রতিটি সড়ক, সড়কদ্বীপসহ অলিগলি।
২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষবারের মতো জনসভায় ভাষণ দিয়েছিলেন। দীর্ঘ পাঁচ বছর পর এই নগরীতে আবারও আসছেন বঙ্গবন্ধুকন্যা। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে মানুষের দৃষ্টি এখন সার্কিট হাউস ময়দান।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











