৭৪ বছর বয়সে ডিম পাড়ল অ্যালবাট্রস পাখি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
অ্যালবাট্রস এক ধরনের সামুদ্রিক পাখি। এই পাখি অ্যান্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরের আশেপাশে দেখতে পাওয়া যায়। এরা সাধারণত এক সঙ্গীর সঙ্গেই জীবন কাটিয়ে দেয়। এই প্রজাতির পাখিরা ১২ থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকে। কিন্তু সম্প্রতি একটি ঘটনা নিয়ে জীববিজ্ঞানীরা হইচই শুরু করে দিয়েছেন। ভাবছেন কী হয়েছে?
ডিম পেড়েছে একটি সাদা–কালো রঙের অ্যালবাট্রস পাখি। এটি একটি লায়সান অ্যালবাট্রস। নাম উইজডম। জীববিজ্ঞানীদের মতামত, পৃথিবীর সবচেয়ে বয়স্ক বুনো পাখি এই উইজডম।
পাখিটির বয়স প্রায় ৭৪ বছর। ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস (ইউএসএফডব্লিউএস) প্রশান্ত মহাসাগরে জাতীয় বন্য প্রাণী অভয়াশ্রম মিডওয়ে অ্যাটল– এর ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, উইজডমকে।
১৯৫৬ সাল থেকে জীববিজ্ঞানীরা উইজডমের গতিবিধির ওপর নজর রাখতে শুরু করেন। বোঝার সুবিধার্তে উইজডমের পায়ে বিশেষ এক ধরনের আংটির মতো ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছিল। একটি অ্যালবাট্রস সাধারণ পাঁচ বছর বয়স থেকে ডিম পাড়তে শুরু করে। উইজডম সবশেষ ডিম পেড়েছিল ২০২১ সালে। ধারণা করা হয় পুরো জীবনে ৩০টির বেশি ছানার জন্ম দিয়েছে উইজডম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে ইউএসএফডব্লিউএস কর্তৃপক্ষ বলেছে, ‘‘চলতি বছর উইজডমকে নতুন সঙ্গীর সঙ্গে দেখা গেছে। তার আগের সঙ্গী আকেয়াকামাইকে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে না। অ্যালবাট্রস পাখি সাধারণত একটি সঙ্গীর সঙ্গেই জীবন কাটিয়ে দেয়। কিন্তু উইজডম এই দীর্ঘ জীবনে অন্তত তিনবার সঙ্গী পরিবর্তন করেছে।’’
উল্লেখ্য, উইজডম নতুন সঙ্গীর সঙ্গে পালা করে ডিমে তা দিচ্ছে। ইউএসএফডব্লিউএসের জীববিজ্ঞানীরা বিশ্বাস করেন, উইজডম এখনো দারুণ প্রাণচঞ্চল এবং আরেকটি ছানাকে লালন-পালন করতে সক্ষম হবে।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা