৭ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১২ পিএম, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
আগামী ৭ এপ্রিল থেকে আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। গতকাল বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিট বিক্রির দিনতারিখ ও পদ্ধতি জানায়।
ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবারই প্রথম ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল মন্ত্রণালয়।
এর পরিপ্রেক্ষিতে সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইনে টিকেট কেনার জন্য যাত্রীদের আগেই নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন বা পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে হবে।
টিকিট কেনার জন্য রেলওয়ের টিকেটিং ওয়েব পোর্টাল বা Rail Sheba অ্যাপে গিয়ে যেকোনো মোবাইল থেকে জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন করা যাবে।
টিকিট বিক্রির প্রথম দিন ৭ এপ্রিল মিলবে ১৭ এপ্রিলের টিকিট। একইভাবে ৮ এপ্রিলে পাওয়া যাবে ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল পাওয়া যাবে ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিলে বিক্রি হবে ২১ এপ্রিলের টিকিট।
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











