৮০০ বছর পর দীর্ঘতম রাতে আলো দেবে ‘ক্রিসমাস স্টার’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
পৃথিবীর দীর্ঘতম রাত ধরা হয় ২১ ডিসেম্বরকে। চলতি বছর এ দিনে কয়েকশ’ বছর পর আবার উজ্জ্বল দুটি গ্রহকে একসঙ্গে মিশে যেতে দেখা যাবে।
এনবিসি নিউজ জানায়, এ মহাজাগতিক ঘটনা ‘দ্য গ্রেট কনজাংশন অব ২০২০’ নামে পরিচিতি। বছরের সবচেয়ে অন্ধকার এ দিনে বৃহস্পতি ও শনি গ্রহ একসঙ্গে মিলে আসবে, আলো দেবে পৃথিবীকে।
জ্যোতির্বিজ্ঞানীরা একে ‘ক্রিসমাস স্টার’ নামে উল্লেখ করেন, যার ধারণা খ্রিষ্টীয় বাইবেলের স্টার অব বেথলেহেম থেকে নেওয়া। অনেকে বিশ্বাস করেন ২ হাজার আগে বর্ণিত তারকারা শুক্র ও বৃহস্পতির যুগলবন্দী ছিল।
বৃহস্পতি-শনিকে দুই দশক পর পর একসঙ্গে দেখা যায়। তবে শনি সূর্যের কাছাকাছিও হওয়ায় তার দেখা পাওয়াই ভার। তবে সামনের ২১ ডিসেম্বর ১৬২৩ সালের পর পৃথিবীর সবচেয়ে নিকটে আসবে, আর ১২২৬ সালের পর সবচেয়ে কাছ থেকে পর্যবেক্ষণ করা যাবে।
২০৮০ সালের ১৫ মার্চের আগে এই যুগলবন্দী আর দেখা যাবে না।
আমাদের সৌর জগতের যে কোনো তারকার চেয়ে বৃহস্পতি উজ্জ্বল। শনির উজ্জ্বলতা তারকাদের মতোই। তাদের যত কাছেই দেখা যাক না কেন- পরস্পর থেকে দূরত্ব কিন্তু কয়েক লাখ কিলোমিটার!
দুই গ্রহের কক্ষপথ পৃথক। সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে বৃহস্পতির লাগে ১২ বছর। অন্যদিকে শনির লাগে ২৯ বছর। যখন দুই গ্রহ একটি অপরটিতে আংশিকভাবে ঢাকা পড়ে তখন যুগলবন্দী ঘটে।
তবে বিরল এ দৃশ্যে দুটি গ্রহকে আলাদা করে দেখা মুশকিলই হবে!
-জেডসি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









