৮০ শতাংশ প্রজেক্টে কোনো সমীক্ষা নেই: শারমীন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ পিএম, ৩ জানুয়ারি ২০২৬ শনিবার
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বিদেশি প্রজেক্ট ছাড়া ৮০ শতাংশ প্রজেক্টে কোনো সমীক্ষা নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
তিনি বলেন, আমাদের বড় বড় প্রকল্পগুলো চলছে। দেড় বছর আগে আমি সব প্রকল্পগুলোর সমীক্ষা চেয়েছিলাম। এটা এখনও পাইনি, আমাদের বড় প্রজেক্টে কোনো সমীক্ষা নেই। অতি তাড়াতাড়ি প্রজেক্ট করতে গেলে কীভাবে এটার ফিজিবিলিটি পাবেন। তবে বিদেশি প্রকল্পগুলোতে মনিটরিং পেলাম এগুলোর ফিজিবিলিটি পেলাম। বাকিগুলো এখনো পাইনি।
আজ শনিবার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে ‘জাতীয় সমাজসেবা দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে ‘আত্ম-অনুসন্ধান’ ও ‘নবীন-প্রবীণ কথোপকথন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আমরা একটা বিশাল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি, এত বড় ত্যাগ স্বীকার করলো যারা, আমাদের কাজ হচ্ছে তাদের বঞ্চিত না করা, আগামীতে চাকরির প্রতিযোগিতায় সবাই যেন সমান সুযোগ থাকে সেটা নিশ্চিত করা। আমরা মেধার মাধ্যমে সেটা করতে চাই।
তিনি বলেন, আমাদের মৌলিক জায়গায় ঘাটতি আছে, সিস্টেমের সমস্যা আছে, যেভাবে দেশ চলেছে ৫৪ বছর, এভাবে চলতে পারে না, আমরা শূন্য ভান্ডার পেয়েছি। তবে আমাদের সব ক্ষেত্রে পলিসি পরিবর্তন করতে হবে।
শারমীন এস মুরশিদ বলেন, আপনারা যে কাজই হাতে নেবেন সবচাইতে আগে আপনার সমীক্ষা লাগবে এবং আপনার মনিটরিং সিস্টেম লাগবে। আপনার যদি মনিটরিং সিস্টেম না থাকে তাহলে আপনি অন্ধের মতো কাজ করে যাবেন কোনো ফল আসবে না। একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম যেখানে দায়বদ্ধতা জবাবদিহিতা আমাদের সিস্টেমের ভেতরেই থাকবে।
নির্মাণের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, নতুন স্থাপনা নির্মাণের কয়েক মাসের মধ্যেই কোথাও কোথাও ফাটল দেখা গেছে। ভবিষ্যতে সব নির্মাণ চুক্তিতে ১০ বছরের স্ট্রাকচারাল দায়বদ্ধতা যুক্ত করা হবে, যাতে ত্রুটি ধরা পড়লে ঠিকাদার নিজ খরচে সংস্কার করতে বাধ্য থাকে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











