৮৭ বার করোনার টিকা নিয়েছেন তিনি!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
জার্মানির এক ব্যক্তির বিরুদ্ধে অন্তত ৮৭ বার করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) স্থানীয় সংবাদপত্র ফ্রায়ে প্রেসের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এমন খবর জানিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে ৬১ বছর বয়সী ওই ব্যক্তি জার্মানির পূর্বাঞ্চলের সাক্সোনি ও সাক্সোনি-আনহাল্ট রাজ্যের টিকা কেন্দ্রগুলো থেকে টিকা নেন। তবে শুধু সাক্সোনি রাজ্যেই তিনি ৮৭ বার টিকা নিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ফলে তার টিকা নেওয়ার সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।ওই ব্যক্তি এক দিনে সর্বোচ্চ ৩ বার টিকা নেন বলে জানা গেছে।জার্মান রেড ক্রসের মুখপাত্র কাই ক্রানিশ ফ্রায়ে প্রেসেকে জানান, ড্রেসডেন শহরের এক টিকা কেন্দ্রের এক কর্মী ওই ব্যক্তিকে চেনেন বলে সন্দেহ পোষণ করেছিলেন।
টিকার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় ওই ব্যক্তি তার নাম ও জন্মতারিখ দিয়েছিলেন। টিকা কেন্দ্রে তিনি স্বাস্থ্য বিমার কার্ডও দেখাননি।
এই ঘটনায় জার্মানির স্বাস্থ্য খাতের একটি দুর্বলতা উঠে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশটিতে চিকিৎসা সংক্রান্ত তথ্য এখনও পুরোপুরি ডিজিটাইজড করা হয়নি কিংবা কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা যায়নি। ‘একটি জাতীয় টিকা নিবন্ধন ব্যবস্থা থাকলে তাৎক্ষণিক ঘটনাটি ধরা যেত’ বলে ফ্রায়ে প্রেসেকে জানিয়েছেন সাক্সোনি মেডিকেল অ্যাসোসিয়েশনের মুখপাত্র ক্নুট ক্যোলার।
উল্লেখ্য, জার্মানির ৭৫% মানুষ করোনাভাইরাসের সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। পশ্চিমা ইউরোপের দেশগুলোর তুলনায় সেটা কম৷ কারণ, স্পেনের ৮৫%, পর্তুগালের ৯১% মানুষ টিকা নিয়েছেন৷
সূত্র : ডয়চে ভেলে
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










