৮ মাস অনশনের পর তুর্কি আইনজীবীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার
৮ মাস অনশনের পর তুর্কি আইনজীবীর মৃত্যু
সন্ত্রাসবাদী একটি গোষ্ঠীর সঙ্গে আঁতাতের অভিযোগে শাস্তি পাওয়ার পর ন্যায় বিচারের দাবিতে ২৩৮ দিন অনশনে থাকার পর মৃত্যুবরণ করলেন তুরস্কের এক নারী আইনজীবী। বৃহস্পতিবার ইস্তাম্বুলের একটি হাসপাতালে এব্রু তিমতিক নামের ওই আইনজীবীর মৃত্যু হয়।
বার্তা সংস্থা এএফপি'কে ওই আইনজীবীর বন্ধুরা জানান, দীর্ঘ অনশনে থাকার পর মৃত্যুকালে তার ওজন হয়েছিল মাত্র ৩০ কেজি।
তিমতিকের মৃত্যুতে সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল ও মানবাধিকার সংস্থাগুলো। তার মৃত্যুতে হত্যা বলে উল্লেখ করেছে তুরস্কের বামপন্থী আইনজীবীদের সংগঠন পিপল ল ব্যুরো।
সংগঠনটির টুইটারে বলা হয়েছে, ‘২৩৮ দিন অনশনে থেকে এব্রু তিমতিকের মৃত্যুবরণ করার ঘটনা একটি হত্যা।’
২০১৮ সালে সেপ্টেম্বরে গ্রেপ্তার হওয়া তিমতিমককে ১৩ বছর ছয় মাসের সাজা দেয় আদালত। এই বিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই নারী আইনজীবীসহ বেশ কয়েকজন আইনজীবী ফেব্রুয়ারি মাসে অনশনে যান। সেই প্রতিবাদের মধ্যেই মৃত্যু হলো তিমতিকের।
বাম মতাদর্শী আইনজীবীদের অন্যতম সংগঠন কন্টেমপরারি লয়ার্স অ্যাসোসিয়েশন (সিএইচডি) সদস্য ছিলেন এব্রু তিমতিক। এটি অতি মার্কসবাদী সংগঠন পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট- ডিএইচকেপি-সি’র অঙ্গসংগঠন।
ডিএইচকেপি-সি’র বিরুদ্ধে অভিযোগ তুরস্কে বেশ কয়েকটি ভয়াবহ হামলার পেছনে হাত রয়েছে তাদের। তুর্কি সরকারের দাবি, ২০১৩ সালে আঙ্কারায় মার্কিন দূতাবাসে যে হামলার ঘটনা ঘটেছিল তাতেও এই সংগঠনটি জড়িত ছিল।
সন্ত্রাসী গ্রুপ কার্যক্রম চালানো এবং সন্ত্রাসী দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০১৯ সালে তিমতিকসহ ১৮ আইনজীবীকে বিভিন্ন মেয়াদের সাজা দেয় ইস্তাম্বুলের একটি আদালত।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











