'মি-টু' আন্দোলনের নেত্রীর বিরুদ্ধেই যৌনতার অভিযোগ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:২৬ পিএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার
হলিউডের প্রযোজক হার্ভি ওয়েইনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে `মি-টু` আন্দোলনের সূচনায় নেতৃত্বস্থানীয় ভূমিকা নিয়েছিলেন যিনি, সেই ইটালিয়ান অভিনেত্রী আসিয়া আর্জেন্টোর বিরুদ্ধেই এবার যৌন কেলেংকারির অভিযোগ উঠেছে।
নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত খবরে বলা হচ্ছে, আসিয়া আর্জেন্টো তার বিরুদ্ধে যেন যৌন হামলার অভিযোগ না করা হয়, সেজন্যে অভিনেতা এবং রক সঙ্গীত তারকা জিমি বেনেটকে ৩ লাখ ৮০ হাজার ডলার দিয়েছিলেন।
জিমি বেনেট তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দেয়ার পর আসিয়া আর্জেন্টো এই অর্থ দেন।শিশু অভিনেতা জিমি বেনেটের সঙ্গে একটি ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন আসিয়া আর্জেন্টো।
নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই ঘটনা ঘটেছিল ক্যালিফোর্নিয়ার এক হোটেলে। তখন আসিয়া আর্জেন্টোর বয়স ছিল ৩৭ আর জিমি বেনেটের বয়স ১৭ বছরের সামান্য বেশি। আসিয়া আর্জেন্টো হোটেল কক্ষে জিমি বেনেটকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার স্থানীয় আইন অনুযায়ী যৌনকর্মে সম্মতির ন্যূনতম বয়স হচ্ছে ১৮ বছর। জিমি বেনেটের বয়স এখন ২২ এবং আসিয়া আর্জেন্টোর ৪২।
এই অভিযোগের ব্যাপারে মন্তব্যের জন্য নিউ ইয়র্ক টাইমস আসিয়া আর্জেন্টো এবং তার প্রতিনিধির সঙ্গে বার বার যোগাযোগ করেও কোন সাড়া পায়নি বলে জানাচ্ছে।
যে চুক্তির অধীনে জিমি বেনেটকে চুপ থাকার বিনিময়ে ৩ লাখ ৮০ হাজার ডলার দেয়া হয়েছে, তা এ বছরের এপ্রিলে চূড়ান্ত করা হয় বলে টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়। এই অভিযোগের সমর্থনে বিছানায় শুয়ে দুজনের তোলা একটি সেলফি এবং আরও কিছু ডকুমেন্ট নিউ ইয়র্ক টাইমস তাদের হাতে এসেছে বলে দাবি করছে।
জিমি বেনেট এবং আসিয়া আর্জেন্টো ২০০৪ সালে `দ্য হার্ট ইজ ডিসিটফুল এবাভ অল থিংস` শীর্ষক ছবিতে কাজ করেন। ছবিতে আসিয়া আর্জেন্টো অভিনয় করেছিলেন জিমি বেনেটের মায়ের ভূমিকায়।
`মি-টু` আন্দোলন যখন শুরু হয়েছিল, তখন আসিয়া আর্জেন্টো ছিলেন এই আন্দোলনের সবচেয়ে শক্তিশালী কন্ঠগুলোর একটি। তিনি অভিযোগ করেছিলেন, ২১ বছর বয়সে যখন তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে যান, তখন হার্ভি ওয়েনস্টেইন তাকে একটি হোটেল কক্ষে ধর্ষণ করেন।
আসিয়া আর্জেন্টো যখন হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন, তারপরই জিমি বেনেট আসিয়া আর্জেন্টোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
সূত্র : বিবিসি বাংলা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







