ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীপু মনির বৈঠক আজ
আপডেট: ০১:৫৩ পিএম, ১১ নভেম্বর ২০১৩ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : দুই দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিলি্ল গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি৷ আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে৷
পররাষ্ট্রমন্ত্রী গতকাল বিকালে নয়াদিলি্লর উদ্দেশে ঢাকা ছাড়েন৷ তার আগে সকালে মনোনয়নপত্র কিনে দুপরে তা জমাও দিয়েছেন৷
এশিয়া ও ইউরোপ মিটিং বা আসেম নামে এই প্লাটফর্মে বাংলাদেশ নতুন সদস্য৷ সম্মেলনও প্রথমবারের মতো হচ্ছে ভারতে৷ দিলি্লর ওবেরয় হোটেলের কনডেয়র হলের এক নম্বর কক্ষে আজ বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হবে৷
তবে কূটনৈতিক মহলের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক৷ দুই মন্ত্রীরই ব্যস্ত সময়ের মধ্যে এই বৈঠকের জন্য রাখা হয়েছে আধ ঘন্টা৷ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা ভারতের শীর্ষ মহলে পৌঁছানোর চেষ্টা করবেন পররাষ্ট্রমন্ত্রী৷
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গতকাল বিকাল সাড়ে ৪টার পরে মন্ত্রী জেট এয়ারওয়েজে হজরত শাহজালাল (র.) বিমানবন্দর ত্যাগ করেন৷ তিনি এ দুই দিনে এশিয়া, ইউরোপের প্রায় আধাডজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন৷
এই সম্মেলনে অংশ নেবেন প্রায় ৩০ মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিনিধির সঙ্গে৷ আগামী ১৫ নভেম্বর কলম্বোর কমনওয়েলথ সম্মেলনে অংশ নিতে সালমান খুরশিদ ও দীপু মনি একই সময়ে দিলি্ল ত্যাগ করবেন৷
ওবেরয় হোটেলে আজ সকাল ১০টায় গ্রুপ ফটোসেশনে অংশ নেওয়ার মাধ্যমে আসেম সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে৷ সোয়া ১০টায় শুরু হবে মূল সম্মেলন৷ বিকাল সোয়া ৩টায় বক্তব্য দেবেন দীপু মনি৷ সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে বৈঠক হবে সালমান খুরশিদের সঙ্গে৷
এ ছাড়া নেদারল্যান্ডস, চেক রিপাবলিক, এস্তোনিয়া, বুলগেরিয়া, নরওয়ে, স্পেন ও সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রতিনিধি কোহুটের সঙ্গেও আলোচনায় মিলিত হবেন দীপু মনি৷ আগামীকাল বিকাল ৩টায় আসেম বৈঠকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হবে৷ সন্ধ্যায় দীপু মনি দিলি্ল থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পথ ধরবেন৷ সেখানে কমনওয়েলথ মিনিস্টেরিয়েল অ্যাকশন গ্রুপের (সিম্যাগ) বৈঠকে সভাপতিত্ব করবেন৷ অংশ নেবেন কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে৷ আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে৷ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সেখানে ড. মনমোহন সিং যাচ্ছেন না৷
১৯৯৬ সালে গঠিত ইউরোপ ও এশিয়ার দেশগুলোর সংগঠন \'আসেম\'-এ গত বছর পূর্ণ সদস্যপদ পায় বাংলাদেশ৷ এর পর এটিই প্রথম অংশগ্রহণ৷ আগে বাংলাদেশ পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছিল৷
১১ নভেম্বর'২০১৩ - বাবা-মায়ের নাম বদলে তারকা পরিচিতি পেয়েছেন যেসব অভিনেত্রী
- খুলনায় মাঝ নদীতে ফেরি-ট্রলার সংঘর্ষ, উদ্ধার ৪০
- নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত
- দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু
- ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
- নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের ভবিষ্যৎ কী?
- গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক: প্রধানমন্ত্রী
- চুরি হওয়া ফোন ফেরত পাওয়ার উপায়
- সাংবাদিকদের চাকরি দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি
- অকালে চুল পাকা রোধ করতে ৪ ঘরোয়া উপায়
- সরকারি চাকরিজীবীদের বেতন কোন ধাপে বাড়বে কত শতাংশ
- ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি
- `লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে`
- নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ৯৫৫, নিখোঁজ ৪৪৭১
- সরকারি চাকরিজীবীদের বেতন কোন ধাপে বাড়বে কত শতাংশ
- নারী টি-২০: র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি
- অকালে চুল পাকা রোধ করতে ৪ ঘরোয়া উপায়
- রাজশাহীতে রেললাইনে ভাঙন, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
- তিন মাস নিষেধাজ্ঞার পর আজ খুলেছে সুন্দরবন
- সাংবাদিকদের চাকরি দেবে ইন্ডিপেন্ডেন্ট টিভি
- আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়!
- `লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে`
- ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি
- নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের ভবিষ্যৎ কী?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত
- গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক: প্রধানমন্ত্রী
- ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত











