"পরকীয়া'তে লজ্জার কিছু নেই"!
আলফা আরজু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৩৬ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার
আমাদের সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক (রুবায়েত ফেরদৌস) সম্প্রতি যথাৰ্থই বলেছেন "পরকীয়াতে লজ্জার কিছু নেই"। স্যার কি প্রেম ও প্রতারণা`কে সমার্থক হিসেবে দেখছেন? জানি না। আমার কোন সন্দেহ নেই যে "প্রেম ভালো", কিন্তু প্রতারণা?
আমি একটু অন্যভাবে বলি।
আসলে "প্রেমে লজ্জার কিছু নেই - সেইটা পরের বৌ-স্বামী অথবা যে কোন মানুষের সাথে" - কিন্তু আপনি existing একটা relationship এ থেকে একাধিক পুরুষ-নারীর সাথে সম্পর্কে জড়াবেন, সেটা গ্রহণযোগ্য কি-না তা নির্ভর করছে-আপনি কত সুন্দর করে "আলাবুলা সেজে থাকতে পারেন, আপনি কতবড় প্রতারক, আপনি কত শত বানিয়ে মিথ্যে বলতে পারেন, আপনি কত বড় বাটপার, আপনি কিভাবে সংসারে স্ত্রী-স্বামীকে বাকরা/বলদ বানাতে পারেন" ইত্যাদির উপর।
আমার মতে, infidelity in marriage, extramarital relationship, পরকীয়া, বিবাহ/প্রেম বহির্ভূত ঝোল খাওয়া-যে নামেই চিন্তা করেন না কেনো। এসব প্রাচীনকালেও ছিলো-এখনও আছে। আগামীতেও থাকবে।
কিন্তু, এসব সবাইকে দিয়ে হয় না। এগুলো চর্চার বিষয়। এসব চর্চা করার জন্য আপনাকে যথেষ্ট যোগ্য হতে হবে।
মাইরী বলছি, শুধু মাত্র "প্রেমিক-প্রেমিকা" হলেই এসব করা সম্ভব না।
আপনাকে মিথ্যের পর মিথ্যে বলতে জানতে হবে
আপনাকে কথাপটু হতে হবে
আপনাকে পয়সাওয়ালা হতে হবে
আপনাকে দুঃসাহসী হতে হবে
আপনাকে "আমি কিছু বুঝি/জানি না" টাইপ হতে হবে
আপনাকে বিবেক বহির্ভুত কিন্তু দেখতে ভালো মানুষ হতে হবে
আপনাকে "সংসার-বৌ-স্বামী-সন্তান" টানে না টাইপ হতে হবে
সাম্প্রতিক, একজন উকিলের হত্যা`কে কেন্দ্র করে - পরকীয়া আবার আলোচনার বিষয় হয়ে উঠেছে। কারণ, কথিত প্রেমিক কামরুল ও উকিল সাহেবের স্ত্রী এই খুন করেছেন (Source: মিডিয়া & facebook post)।
শুনেছিলাম - "প্রেম করলে মানুষ প্রেমিক হয়"। কিন্তু, কেউ কেউ দেখলাম "প্রেম করে হন্তারক" হয়।
কেন? কেন?
আমার ব্যাক্তিগত দুই`টা মত।
এক, বিয়ের আগে-পরে দুই প্রেক্ষাপটেই প্রেম হতে পারে। সেটাকে সহজে বলুন ও স্বামী-স্ত্রী (প্রাক্তনকে)`কে সম্মানের সাথে - এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করে একজন আরেকজনের রাস্তা থেকে কেটে পড়ুন। তাইলে, এইরকম অনাকাংখিত ঘটনাগুলো ঘটবে না।
আপনাদের সম্পর্কে যদি সন্তান থাকে। তখন, একটু diplomacy করুন। সন্তানদের বিষয়টা মাথায় রেখে, প্রাক্তন ও বর্তমানের সাথে কি করবেন। wisely ও খোলামেলা সিদ্বান্ত নিন। তবুও, প্রতারণা করেন না।
পানি ঘোলা না করুন। যেই-ই এইসব সম্পর্কে জড়াবেন। বুকে সাহস নিয়ে জড়াবেন ও এইটা গোপন না করে-পার্টনারকে বলে দিন। প্রেম আসলে খারাপ না। কিন্তু, প্রতারণা খারাপ।
দুই, দয়া করে ত্যানা প্যাচাবেন না। নিজেকে মানুষ ভাবুন। মানুষ হলেই ভুল হবে। এটাও মেনে নিয়ে সামনে আগান। তাও মিথ্যে কথা বলে অন্যকে বাকরা বানানো থেকে বিরত থাকুন।
সত্যি বলছি, দাম্পত্য জীবনে নারী-পুরুষের সুন্দর প্রেমের সম্পর্ক নিয়ে "নয়/ছয়" না করে বেশি বেশি প্রেম করুন। কিন্তু, প্রতারণা করবেন না।
লেখক : প্রবাসী সাংবাদিক
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- কোন দেশে কবে ঈদ
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা

