অক্টোবরে ধর্ষণের শিকার ১০১ জন: মহিলা পরিষদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
সদ্যবিদায়ী অক্টোবর মাসে সারাদেশে ৪৫ জন শিশুসহ ১০১ জন ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে ৪ জন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ১ হাজার ৪৯৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানায়। সংগঠনটি দেশের দৈনিক পত্রিকা, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে।
সংগঠনটি জানিয়েছে, দুজন শিশুসহ সাতজনকে ধর্ষণচেষ্টা করা হয়েছে। চারজন শ্লীলতাহানির শিকার হয়েছে। পাঁচজন শিশুসহ নয়জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। অ্যাসিডদগ্ধের শিকার হয়েছে তিনজন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে দুজন। ছয়জন শিশু উত্ত্যক্তের শিকার হয়েছে।
১৬ জন শিশুসহ ১৮ জন অপহরণের শিকার ও একজন কন্যাশিশুকে অপহরণচেষ্টা করা হয়েছে। চারজন শিশুসহ পাচারের শিকার হয়েছে ২৯ জন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ছয়জন, যার মধ্যে দুজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।
শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ছয়জন শিশুসহ মোট ২৩ জন। বিভিন্ন কারণে ১২ জন কন্যাশিশুসহ ৫১ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও পাঁচজন কন্যাশিশুসহ ১৬ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১৪ জন কন্যাশিশুসহ ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
আটজন কন্যাশিশুসহ ১৯ জনের আত্মহত্যা করেছে। বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে সাতজনের। দুজন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে পাঁচজন।
অন্যদিকে, দুঃকজনক হলেও শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন জেলায় ১৮টি মন্দিরে ও পূজা মণ্ডপে হামলা, ভাংচুর, লুটপাট ও হতাহতের ঘটনার বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছে, যা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে মহিলা পরিষদ নেত্রীরা।
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস


