ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২২:৪৪:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

অগ্রহায়ণেই সারা দেশজুড়ে শীত নামছে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

প্রকৃতিতে এখন মধ্য অগ্রহায়ণ। অগ্রহায়নের মাঝামাঝি সময়েই রাজধানীসহ সারা দেশে গুটি গুটি পায়ে আসতে শুরু করেছে শীতকাল। পৌষ-মাঘ মাস শুরুর আগে শহুরে দূষণের কারণে রাজধানীতে শীতের আমেজ না এলেও গ্রামাঞ্চলে শুরু হয়েছে হাড়-কাঁপানো শীত। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই সারা দেশে বাড়বে শীতের প্রকোপ। রাজধানীতে গতকাল রাতে বেশ শীত অনুভূত হয়।
আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়েই দেশে শীত প্রবেশ করবে। রাজধানীতে তাপমাত্রার পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সারা দেশে তাপমাত্রার পারদ আরও নামবে।

ইতিমধ্যেই রংপুর, দিনাজপুরসহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ক্রমশ নামতে শুরু করে দিয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন  অঞ্চলে তাপমাত্রা  কমেছে অনেক। যশোহরেও শীতের তীব্রতা শুরু হয়ে গেছেি এখনি।

পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও তাপমাত্রাও নিম্নমুখী। দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা শীতের অনুভূতি জাগানোর জন্য যথেষ্ট।  রাজধানীতে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে তাপমাত্রা কিছুটা কম। ধীরে ধীরে তাপমাত্রা আরো নামছে। আশা করা যাচ্ছে, আগামী দু-একদিনে তাপমাত্রা আরও কিছুটা নামবে। মেঘমুক্ত ও রোদ ঝলমলে আকাশ থাকায় তাপমাত্রা দ্রুত নামছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতরের বক্তব্য, মারাত্মক ঠান্ডা এখনই পড়ছে না। ডিসেম্বরের মাঝামাঝি উত্তরে হাওয়া প্রবেশ করলেই রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় আরও জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।