অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩১ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার
জয়পুরহাটে অতিদরিদ্র নারী-পুরুষদের জন্য কর্মসংস্থান কর্মসূচি শুরু হয়েছে।
জয়পুরহাট জেলা সদরের ভাদসা ইউনিয়নে অতিদরিদ্র নারী-পুরুষদের জন্য কর্মসংস্থান কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার সকালে ৪০ দিনের এই কাজের উদ্বোধন করা হয়।
গ্রামীণ জনপদে বসবাস করা অতিদরিদ্র ও অদক্ষ শ্রমিকদের হাতে নভেম্বর-ডিসেম্বর মাসে তেমন কাজ থাকে না। ফলে তারা অর্ধাহারে অনাহারে দিন কটায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিশেষ উদ্যোগ হচ্ছে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় সদর উপজেলায় ১ কোটি ২১ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ প্রদান করেছে সরকার।
এ কর্মসূচি বাস্তবায়নে লেবার হিসেবে কাজ করবে ১ হাজার ৫ শ ১৭ জন। তারা প্রতিদিন ব্যাংক হিসেবের মাধ্যমে ২শ টাকা হারে পাবে। এ ছাড়াও সরদার মজুরী, নন-ওয়েজ খাত রয়েছে ওই প্রকল্পের অন্তর্ভূক্ত।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় ৪০ দিনের ওই কর্মসংস্থান কর্মসূাচর উদ্বোধন করেন। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন এ সময় উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ৪০ দিনের ওই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান ইউএনও মিল্টন চন্দ্র রায়।
৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির আওতায় মূলত মাটির কাজ করা হয়। এ কাজে বিশেষ করে অতিদরিদ্র অদক্ষ শ্রমিক হিসেবে নারী-পুরুষরা কাজ করে থাকেন।
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু








