অতিবৃষ্টিতে ডুবছে চট্টগ্রাম, জনদুর্ভোগ চরমে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকা ডুবে যাচ্ছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারণ বর্ষার মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর এখন সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ তীব্র থাকায় সমুদ্র উত্তাল। চট্টগ্রাম সহ বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হচ্ছে।
অব্যাহত বর্ষণের সাথে দমকা হাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি জাহাজ বহরের মালামাল লাইটারিং খালাস কাজ প্রায় বন্ধ রয়েছে। থমকে গেছে বন্দরের মালামাল খালাস ও ডেলিভারি পরিবহন। অতিবৃষ্টিতে পাহাড়ধসের সতর্কতা বজায় আছে।
অব্যাহত বর্ষণে চট্টগ্রামের সর্বত্র দুর্ভোগে পড়েছেন কর্মজীবী, ব্যবসায়ী, স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।
এরই মধ্যে নগরীর মুরাদপুর, চকবাজার, বহদ্দারহাট, শোলকবহর, কাতালগঞ্জ, ষোলশহর, আগ্রাবাদ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়া, চাক্তাই খাতুনগঞ্জ, পতেঙ্গা সহ অনেক এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। বাসাবাড়ি, অফিস, ব্যাংক, দোকান পাট, রাস্তাঘাট সড়ক পানিতে সয়লাব। এতে করে চরম দুর্ভোগে পড়েছে লাখো মানুষ। স্থবির হয়ে গেছে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য, লেনদেন।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



