অনুদান পাবেন বিদেশফেরত ৩ হাজার নারী কর্মী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
করোনাকালে বিদেশফেরত নারী কর্মীদের ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা কার্যক্রম শুরু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (৩১ মার্চ) রাজধানীর স্কাটনে প্রবাসী কল্যাণ ভবন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এই আর্থিক সহায়তা কার্যক্রম শুরু করে।
তিনজন বিদেশফেরত নারীর হাতে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। প্রথম দিন ঢাকা এবং আশপাশের বিদেশফেরত ৭০ জন নারীকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, করোনাকালে সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে ৫০ হাজারের মতো নারী কর্মী দেশে ফিরেছেন। তারা যাতে এই করোনাকালে ভালো থাকেন, কোনো কিছু করে জীবন যাপন করতে পারেন এজন্য এই আর্থিক সহায়তা করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৯৫০ জনের তালিকা চূড়ান্ত হয়েছে। আগামী জুন মাসের মধ্যে তিন হাজার জন বিদেশফেরত নারী কর্মীকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালিহীন।
এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও অধিনস্থ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-জেডসি
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল





