অনুপ্রবেশকালে বেনাপোলে নারী-শিশুসহ আটক ৩২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩২ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রবিবার (২৪ নভেম্বর) ভোরে আটককৃতদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৩ জন নারী ও দুই জন শিশু আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪৯ বিজিবির বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের কমান্ডার মোজাম্মেল হোসেন বলেন, ভারত থেকে অবৈধপথে নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে অনুপ্রবেশ করছে, এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আজ ভোরে বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানে অভিযান চালায়। অভিযানে ৩২ জনকে আটক করা হয়। এদের বাড়ি বাগেরহাট, মুন্সীগঞ্জ ও মোড়লগঞ্জের বিভিন্ন এলাকায় বলে দাবি করে আটক ব্যক্তিরা।
আটক জরিনা বেগম (৩৫) বলেন, দীর্ঘদিন ধরে তারা ভারতের ব্যাঙ্গলুরু শহরে বসবাস করছেন। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরে পুলিশ তাদের ভয়ভীতি দেখিয়ে আটক করে দেশে ফেরত পাঠায়।
আটক আলমগীর খান (৪৫) বলেন, আমরা একই পরিবারের ৭ জন দীর্ঘদিন ব্যাঙ্গলুরে বসবাস করছি। স্ত্রী-বোনসহ বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করতাম। ভারতীয় পুলিশ ভয়ভীতি দেখিয়ে তাদের বাংলাদেশে ফিরে যেতে বলে। পরে বিএসএফের কাছে তুলে দেয় তারা। বিএসএফই সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



