‘অন্দরমহল’-এ অভিনয় করবেন না পরমেশ্বরী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৩৮ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার
পরমেশ্বরী আর অভিনয় করবেন না ‘অন্দরমহল’-এ। অনেক বছরের বিরতি দিয়ে মেগা সিরিয়ালে ফিরে এসেছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এক বছরের মধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন, আর ধারাবাহিকে অভিনয় করবেন না। প্রযোজনা সংস্থাকে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি ‘অন্দরমহল’-এ আর কাজ করবেন না।
কনীনিকার ধারাবাহিক ছাড়ার কারণ কিন্তু আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের ঝামেলা নয়। সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই ‘অন্দরমহল’ ছাড়ছেন অভিনেত্রী। ‘‘আমার ‘অন্দরমহল’ নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু মেগা সিরিয়াল আর করতে পারব না। মেগা করতে গেলে যে পরিশ্রমটা করতে হয়, সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। অসুস্থ হয়ে পড়ছি। ডাক্তার আমাকে তিন মাস বিশ্রাম নিতে বলেছেন,’’ বক্তব্য অভিনেত্রীর। এক মাস আগেই প্রযোজনা সংস্থাকে নোটিস দিয়েছেন তিনি।
‘অন্দরমহল’-এর পরমেশ্বরী দর্শকের খুবই কাছের। অনেক দিন পর টেলিভিশনে ফিরে উচ্ছ্বসিত ছিলেন কনীনিকাও। তার কথায়, ‘‘প্রথমে ভেবেছিলাম কোনও সমস্যা হবে না। কিন্তু এই শুটিংয়ের চাপ নিতে পারছি না। টিভিতে নন-ফিকশন শো করব। ওয়েব সিরিজ় করব। সিনেমা তো আছেই। কিন্তু মেগা আর না।’’
ইন্ডাস্ট্রির খবর, তিনি অন্তঃসত্ত্বা বলে ধারাবাহিক ছাড়ছেন। ‘‘এটা একেবারেই ভুল। হ্যাঁ, আমার কিছু শারীরিক সমস্যা হয়েছে। তার জন্যই হেকটিক শিডিউল সামলাতে পারছি না,’’ জবাব তাঁর।
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক