অন্যদের উৎসাহ দিতে করোনার টিকা নেবেন ব্রিটেনের রানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন নেবেন। বৃটেনে জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে। আগামী সপ্তাহেই তার ব্যবহার শুরু হবে সেখানে। আর নাগরিকদের ভ্যাকসিন নেয়ায় আগ্রহী করতে রানি এলিজাবেথ ভ্যাকসিন নেবেন বলে ডেইলি মেইল জানিয়েছে।
৯৪ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার ৯৯ বছর বয়সী স্বামী প্রিন্স ফিলিপ তাদের বয়সের কারণে তাড়াতাড়ি ভ্যাকসিন পাবেন। তারা তাদের পছন্দমতো চিকিৎসা না নিয়ে এই ভ্যাকসিন নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ এই ভ্যাকসিন নেয়ার মাধ্যমে মানুষকে উৎসাহী করবেন রাজপরিবারের সবচেয়ে বয়স্ক এই দুই সদস্য। কারণ, করোনা ভ্যাকসিন নিলে ক্ষতি হতে পারে বলে মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে।
তবে রানি এলিজাবেথ ও তার স্বামীর ভ্যাকসিন নেয়ার বিষয়ে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
এছাড়া ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটেনের স্বনামধন্য ব্যক্তিরা প্রকাশ্যে করোনা ভ্যাকসিন নেবেন। মন্টি পাইথন তারকা মাইকেল পলিন এবং বব গেলডফের নামও প্রকাশ করেছে তারা।
গত বুধবার বৃটেনে জরুরি ভিত্তিতে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বয়স এবং অসুস্থতার গুরুত্বের ভিত্তিতে ভ্যাকসিনের প্রাপ্যতা নির্ধারণের কথা বলেছেন।
প্রথমে ভ্যাকসিন পাবেন বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও তাদের দেখভাল করা মানুষেরা। এদের মধ্যে যাদের বয়স ৮০ বা তার বেশি তারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন। এছাড়া অন্য যাদের বয়স বেশি এবং যারা হাসপাতালে গুরুতর অসুস্থ, তাদেরকে এরপর ভ্যাকসিন দেয়া হবে। এরপর বয়স বিবেচনায় অন্যান্য নাগরিকরা ভ্যাকসিন পাবেন।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭









