অফিস খুললেও উপস্থিতি কম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ৯ জুন ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরের ছুটি শেষে রবিবার খুলেছে সরকারি দপ্তরগুলো। তবে প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশ সচিবালয়সহ অধিকাংশ সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার খুবই কম।
ছুটির পর প্রথম কর্মদিবসে বিভিন্ন সরকারি কার্যালয়ে তেমন কর্মচাঞ্চল্য চোখে পড়েনি। যারা কাজে ফিরেছেন, তারা পরস্পর ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। তবে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় ছিল কিছুটা বেশি। ঈদের কারণে অনেকে অতিরিক্ত ছুটি নেয়ায় উপস্থিতি কম বলে জানান অনেকে। দুএকদিনের মধ্যেই সবাই অফিসে আসবেন বলে অনেকে জানান।
চাঁদ দেখা সাপেক্ষে ঈদের সরকারি ছুটি নির্ধারিত ছিল ৪, ৫ ও ৬ জুন (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার)। মঙ্গলবার ৪ জুন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সরকারি নির্ধারিত ছুটির ব্যত্যয় ঘটেনি। শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। এ কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারিরা টানা পাঁচ দিনের ছুটি পান। আবার কেউ কেউ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ‘ম্যানেজ’ করে ছুটি বাড়িয়ে নিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা জানান, ঈদের পরে প্রথম কর্মদিবস হওয়ায় আজ অনেকে অফিসে আসেননি। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারী সবাই আছেন। তবে তারা হয়তো দুই একদিনের মধ্যে যথারীতি অফিস করবেন। অনেকে আবার গ্রামের বাড়ি যাওয়ায় টিকেট সংকটে ভুগছেন। আবার অনেকে পথে আছেন, আসছেন। এ সমস্যা এক দুই দিনের বেশি থাকবে না।
সচিবালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ঈদের ছুটির সঙ্গে অনেক কর্মকর্তা-কর্মচারী অতিরিক্ত ছুটি নিয়ে গ্রামে যাওয়ায় সচিবালয়ের কার্যক্রম স্বাভাবিক হতে আরও দুই তিন দিন লাগবে। এর বাইরে যারা আগে ছুটি কাটিয়েছেন বা অতিরিক্ত ছুটি নেননি তাদের প্রায় সবাই অফিসের কাজে যোগ দিয়েছেন।
উপস্থিতির হার কিছুটা বেশি বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোতে। এসব কার্যালয়ে ৫০ থেকে ৬০ ভাগ কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি দেখা গেছে আজ।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





