অফিসে নিয়মিত হাজিরা না দিলে কঠোর ব্যবস্থা: রাষ্ট্রপতি
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলনে, ‘অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা’।
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বুধবার স্থানীয় কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্থানীয় একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘লেখাপড়া’ হয় না এই অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্রপ্রধান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি কর্মচারীদের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে।
রাষ্ট্রপতি বলেন, ছেলেমেয়েরা যাতে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেই পরিবেশ ও নিশ্চিত করতে হবে।
স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সাথে বৈঠককালে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আব্দুল হামিদ বলেন, ‘যারা মনে করেন এলাকার উন্নয়নের ফলে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সংকুচিত হচ্ছে; তারাই বিভিন্ন অপ প্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’
ভোটারদের উদ্দেশে আবদুল হামিদ বলেন, রাজনীতিবিদ আসবে ও যাবে কিন্তু হাওরের উন্নয়নে যিনি কাজ করবেন; ব্যক্তি ও পারিবারিক উন্নয়নের পরিবর্তে জনগণের উন্নয়নে যিনি কাজ করবেন, তাকেই জনপ্রতিনিধি নির্বাচিত করুন।
সকল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং রাজনীতিবিদদেরকে জনগণের কল্যাণে কাজ করার এবং সবার সাথে ভালো ব্যবহার করারও উপদেশ দেন আবদুল হামিদ।
তিনি বলেন, ‘নির্বাচিতদের মনে রাখতে হবে যে, এই জনগণই আপনাদের সমর্থন দিয়েছে এবং তাদের কারণেই আপনি নেতা হয়েছেন। তাদের (জনতার) প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে।’
হাওরাঞ্চলে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ না করার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, পরিবেশকে ধ্বংস করে যাতে উন্নয়ন না করা হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে।
মতবিনিময় সভায় মো. আফজাল হোসেন এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ, স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি গত ২২ আগস্ট তাঁর নিজ জেলার তিন উপজেলা- মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি এবং স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবিদের সাথে মতবিনিময় করতে চার দিনের সফরে কিশোরগঞ্জে যান।
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি











