ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৭:৩৬:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

অবকাশকালীন চেম্বারজজ বিচারপতি কৃষ্ণা দেবনাথ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৩ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহার সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ আদালতের অবকাশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে অবকাশকালীন চেম্বার জজ হিসেবে বিচারপতি কৃষ্ণা দেবনাথকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিচারপতি কৃষ্ণা দেবনাথ আগামী ৫, ৬, ১৩ ও ১৮ জুলাই বেলা ১১টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জজ হিসেবে বিচারপতি কৃষ্ণা দেবনাথকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

অবকাশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য প্রতিবারই অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি।