অবন্তী সিঁথি এখন শিস প্রিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৪৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
অবন্তী সিঁথি
জামালপুরের মেয়ে অবন্তী সিঁথি। পেশায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। সেই অবন্তী এখন ভাইরাল। ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা এ অংশ নিয়ে সবাইকে একেবারে চমকে দিলেন বাংলাদেশের এই মেয়ে। এপার ওপার, রাতারাতি তারকা বনে গেছেন দুই বাংলাতেই।
শনিবার রাতে সবাই ব্যস্ত ছিলেন এশিয়া কাপ নিয়ে। ফেসবুকে ছিল এশিয়া কাপ ক্রিকেটে টাইগারদের বিজয়ের প্রশংসা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটের বন্দনার সাথে ফেসবুকে অবন্তী সিঁথির প্রশংসায় মেতে ওঠেন অনেকে। ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা এ বাংলাদেশের মেয়ে অবন্তী সিঁথি তার কণ্ঠের জাদুর সঙ্গে মনমুগ্ধকর শিস আর গানের ব্যতিক্রম উপস্থাপনা দিয়ে ভারতের সংগীত তারকাদের রীতিমত চমকে দেন।
তার সুরলহরী পরিবেশনায় মুগ্ধ হয়ে অবন্তী সিঁথিকে দাড়িয়ে সম্মান জানান প্রতিযোগিতার মূল বিচারক শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তী, মোনালী ঠাকুর। তাদের সঙ্গে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন অতিথি বিচারক পণ্ডিত তন্ময় বোস, রূপঙ্কর বাগচী, জয় সরকার ও শুভমিতাও।
শিস দেয়ার ধরনে মন্ত্রমুগ্ধ হয়ে বিচারক পণ্ডিত তন্ময় বোস তো অবন্তীর নামটাই পাল্টে দিলেন। তাকে বলেন, আপনার নাম শিস প্রিয়া।
সারেগামাপা অনুষ্ঠানের নবম আসরের গতকালের পর্বটির প্রচার শেষ না হতেই অবন্তীর অংশটুকু ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিও ক্লিপ অনেকেই ফেসবুকে শেয়ার করেন, অবন্তীকে শুভেচ্ছা জানান। আজ রোববার তা আরও বেড়ে যায়।
ফেসবুক জুড়ে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সারেগামাপা এ অবন্তীর পরিবেশনার ভিডিওটি।
জামালপুরের মেয়ে অবন্তীর জন্ম ও বেড়ে ওঠা জামালপুরে। সেখানে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক আর দিগপাইত শামসুল হক ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক শেষ করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
গানের প্রতি অবন্তীর ঝোক ছিল ছোটবেলা থেকেই। স্কুল কলেজে থাকতেই গান গেয়ে পরিচিতি পান তিনি। ছোটবেলা থেকেই গিটার আর হারমোনিয়াম গান বাজানো রপ্ত করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনন্দন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত হন। সেখান থেকে নিয়মিত গান করতেন।
গান গাওয়ার পাশাপাশি গান উপস্থাপনার ভিন্নধর্মীতা অবন্তীর মূল আকর্ষণ। তার কাপ দিয়ে বাজানো কাপ সং বেশ জনপ্রিয়তা লাভ করে। এই কাপের তালে অবন্তীর বেশ কিছু গানের ভিডিও বেশ জনপ্রিয়তা পায়। তার ব্যালুন সং গানটি অনেকেই পছন্দ করেছেন।
২০০৩ ও ২০০৪ সালে লোকগান ও নজরুলসংগীত গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছেন। ২০০৫ সালে ক্ল্যাসিক্যাল ও লোকসংগীত গেয়ে অর্জন করেছেন ওস্তাদ আলাউদ্দিন খান স্বর্ণপদক। ২০১২ সালে তিনি ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতাতে অংশ নিয়ে সেরা ১০ জনের তালিকায় ছিলেন।
ভিন্নধর্মী মিউজিক নিয়ে কাজ করতে চান অবন্তী। প্লেব্যাক করারও ইচ্ছে আছে তার। গানের বেড়াজালেই আবদ্ধ থাকতে চান আলোচিত নতুন এই গানপাখি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







