অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন জেসিন্ডা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আগামী গ্রীষ্মেই দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ের পরিকল্পনা করছেন তিনি।
২০১৯ সালে এ জুটি বাগদান সেরেছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় কোস্ট রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনার কথা জানালেও তারিখ বলেননি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
“আমরা দু’জন অবশেষে বিয়ের একটি তারিখ পেয়েছি,” সাক্ষাৎকারে জেসিন্ডা এমনটাই বলেছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড। ঘটা করে বিয়ে না করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
“ব্রাইডাল পার্টি করার মতো বয়সের চেয়ে খানিকটা বেশি বয়স হয়ে গেছে বলেই মনে হয় আমার,” সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী জেসিন্ডা এমনটাই বলেছেন বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
তার সঙ্গী টিভি উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের বয়স ৪৪। এ যুগলের দুই বছর বয়সী একটি মেয়েও আছে।
“ বুধবার সকালের প্রতিবেদনে যা জানানো হয়েছে তার সঙ্গে নতুন করে যোগ করার মতো কিছু নেই,” রয়টার্সকে বলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র।
জেসিন্ডা প্রথমবার প্রধানমন্ত্রী হন ২০১৭ সালে; তিনিই দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে এ পদে বসেন।
পরের বছরই তার কন্যা সন্তানের জন্ম হয়; জেসিন্ডার আগে কেবল পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোই প্রধানমন্ত্রী থাকাকালে মা হয়েছিলেন।
কোভিড-১৯ মহামারী মোকাবেলায় তার সরকারের অসামান্য সাফল্য জেসিন্ডাকে ফের ক্ষমতায় নিয়ে আসে। গত বছরের অক্টোবরের নির্বাচনে তার মধ্য-বামপন্থি লেবার পার্টি অর্ধশতকে সবচেয়ে বেশি আসন পেয়ে জয়লাভ করে।
-জেডসি
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










