ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১:০৩:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

অভিবাসী কর্মীদের প্রতি মানবিকতা প্রদর্শন করতে হবে: রাবাব ফাতিমা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

অভিবাসী কর্মীদের প্রতি মানিবকতা প্রদর্শন করতে হবে : রাবাব ফাতিমা

অভিবাসী কর্মীদের প্রতি মানিবকতা প্রদর্শন করতে হবে : রাবাব ফাতিমা

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা কোভিড-১৯ সংকটকালে উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র বিমোচনে দায়িত্বশীল বাণিজ্যিক আচরণ এবং অভিবাসী কর্মীদের প্রতি মানবিকতা প্রদর্শণ করতে উন্নয়ন ও ব্যবসায়িক অংশীদারদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্য বিমোচনে রফতানি আয় ও রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাবাব ফাতিমা বৃহস্পতিবার জাতিসংঘে চলমান উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরাম (এইএলপিএফ) এর একটি সাইড ইভেন্টে বক্তব্য প্রদানকালে এ আহবান জানান। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
কানাডার পক্ষ থেকে আয়োজন করা ‘দারিদ্র্য বিমোচন বৈশ্বিক অগ্রগিত অব্যাহত রাখা ও এগিয়ে নেয়া : কোভিড-১৯ এর সংকট মোকাবোলা’ শীর্ষক ভার্চুয়াল এ আলোচনায় তিনি বলেন, “দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন আজ তীব্র ঝুঁকির মধ্যে পড়েছে। এটি অর্থনৈতিক ও বাণিজ্য সংরক্ষণবাদের সময় নয়; এটি বৈশ্বিক সংহতিকে বহুগুণ বৃদ্ধি করার সময়”।
রাষ্ট্রদূত ফাতিমা বলেন, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে শেখ হাসিনা সরকার সাহসী, অটল, জনকেন্দ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ ও বাস্তবায়ন করায় বাংলাদেশের লাখ-লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। এ পরিপ্রক্ষিতে শেখ হাসিনা সরকার গৃহীত দারিদ্র্য বিমােচন কৌশলসমূহ যেমন- ঝুঁকিপূর্ণ মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বলয় স¤প্রসারণ, আর্থিক প্রণোদনা, নারী ও যুব শিক্ষা, লিঙ্গসমতা, আইসিটি ও ডিজিটাল পদ্ধতির ব্যবহার, শক্তিশালী দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বিনির্মাণ ইত্যাদি সুধিজনদের সামনে তুলে ধরেন বাংলােদেশর স্থায়ী প্রতিনিধি।
ইভেন্টটিতে দারিদ্র বিমোচন’, ‘কোভিড-১৯ থেকে পূনরুদ্ধার ও নতুন করে যাত্রা শুরু’, এসিডিজ-১ : কোনো দারিদ্র্য নয়, অব্যাহত অগ্রগিত’-এসব পরস্পর সম্পর্কযুক্ত বিষয়গুলো নিয়ে কানাডার জাতীয় উপদেষ্টা কাউন্সিল এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রাণবন্ত আলোচনা করেন। এতে অংশ নেন কানাডার শিশু, পরিবার ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহেমদ হুসেন। তিনি বৈশ্বিক দািরদ্র্য বিমোাচন ও নাজুক উন্নয়নশীল দেশসমূহ যেমন, এলিডিস ও ক্ষুদ্র উন্নয়নশীল দ্বীপরাষ্ট্রগুলো প্রতিকূলতা মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য বিনির্মাণ এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মধ্যম সারির ব্যবসা উন্নয়নের দায়িত্বে নিয়োজিত মন্ত্রণালয়সমূহ ও বেসরকারি খাতের উন্নয়নে কানাডা সরকারের প্রতিশ্রুতি পূনর্ব্যক্ত করেন।
অনেক বক্তা তাদের বক্তব্যে বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহেণের মাধ্যমে দ্রুত দারিদ্র্য বিমোচনে সফলতা অর্জনের জন্য বাংলাদেশের প্রশংসা করেন।