ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ১:৫০:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

অভিষেকের অপেক্ষায় সৌদির প্রথম নারী রেসার

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত বছর অক্টোবরে রেসিং জগতে অনুপ্রবেশ করেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন সৌদি আরবের রিমা জুফালি। ঘরোয়া টুর্নামেন্টে এই সৌদি নারী যোগ্যতা প্রমাণ করে আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের অপেক্ষায় রয়েছে ২৭ বছর বয়সী এ রেসার।

আসছে সপ্তাহে এফ৪ রেসিংয়ে সৌদির প্রথম নারী ড্রাইভার হিসেবে অভিষেক হতে চলেছে রিমার। একে তো নারী ড্রাইভার, এর অপর রক্ষণশীল দেশের প্রথম। তবে চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত এই সৌদি নারী।

বিবিসিকে রিমা বলেন, রেসিংয়ে অংশ নেয়া আমার ও দেশের জন্য ভীষণ গর্বের। বছরটা খুব কঠিন হলেও আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

এফ৪-এর বর্তমান চ্যাম্পিয়ন ডাবল ও রেসিংয়ের হয়ে সার্কিটে নামতে যাচ্ছেন রিমা জুফালি। পাশে পাবেন দুই অভিজ্ঞ ড্রাইভার লুইস ফস্টার ও সেবাস্টিয়ান আলভারেজকে।

-জেডসি