ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৮:৪৪:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

অভ্যন্তরীণ রুটে বিমানের রবি, সোমবারের ফ্লাইটও বাতিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ৬ জুন ২০২০ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আবারও যাত্রী না পাওয়ায় অভ্যন্তরীণ তিনটি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগামীকাল রোবববার ও সোমবারের ফ্লাইটও বাতিল করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তবে আন্তর্জাতিক রুটের চার্টার্ড ফ্লাইট চলছে।’

তিনি বলেন, ‘অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হওয়ার প্রথম দিন গত ১ জুন তিনটি রুটে আসা-যাওয়া মিলিয়ে ১২ ফ্লাইট যাওয়ার কথা থাকলেও আমরা দুটি ফ্লাইট অপারেট করতে পেরেছিলাম। যাত্রী না পাওয়ায় এরপর আর ফ্লাইট যায়নি।’

যাত্রী না থাকার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে জানিয়ে বিমোনের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘যাত্রী পাওয়া সাপেক্ষে আবার ফ্লাইট চালানো হবে।’

তিনি বলেন, ‘তিনটি রুটের প্রতিটি রুটে সকাল বিকাল দুটি করে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয় বিমান কতৃপক্ষ। আসা-যাওয়া নিয়ে প্রতিদিন ওই তিনটি রুটে মোট ১২টি ফ্লাইট পরিচালনা কথা ছিল।’