ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৬:৩৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ এএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা–২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।