অরফানেজ ট্রাস্ট : খালেদার অনাস্থা আবেদনের শুনানি ২২ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানানো সংক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের ওপর ২২ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট।
খালেদার সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
অরফানেজ মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ বিচারাধীন। গত ৮ ফেব্রুয়ারি বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের আবেদন দেন বিএনপি চেয়ারপারসন। আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার ওই আবেদন খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তিনি।
আবেদনে বলা হয়, এই আদালতে মামলার বিচার কাজ সম্পন্ন হলে তিনি ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হবেন। চলতি সপ্তাহে মামলাটি শুনানির জন্য হাইকোর্টের কার্য তালিকায় আসে। বৃহস্পতিবার হাইকোর্টে খালেদার পক্ষে শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। শুনানি শেষে আদালত ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করে দেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, মামলার বিচারকে বিলম্বিত করার জন্যই খালেদা জিয়ার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করছেন।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা


