অরিত্রীর আত্মহত্যা: শ্রেণিশিক্ষক হাসনা হেনা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৭ এএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ভিকারুননিসার নূন স্কুল ও কলেজের শিক্ষর্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার মামলায় তার শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশ।
বুধবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আত্মহত্যা ঘটনায় প্ররোচনা দেয়ার অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শাখা প্রধান এবং শ্রেণিশিক্ষকের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন অরিত্রী অধিকারীর বাবা দিলীপ অধিকারী।
সেই মামলায় শিক্ষক হাসনা হেনাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মামলায় অভিযোগ আনা অপর দুই শিক্ষককে খোঁজা হচ্ছে।
এর আগে বুধবার বিকালে ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ তিনজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি এই তিন শিক্ষককে বরখাস্তের সুপারিশ করেছিল।
স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছিল স্কুলের ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। তাদের অভিযোগ ছিল, এই ছাত্রী এবং তার বাবা-মা'র সঙ্গে যে ধরণের আচরণ করা হয়েছিল, তাতেই অপমানিত হয়ে অরিত্রী অধিকারী আত্মহত্যা করে।
স্কুল কর্তৃপক্ষ বলেছিল, পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে এসে নকলের চেষ্টা করায় অরিত্রীর বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হয়। অভিভাবক এবং শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয় ভিকারুননিসা নূন স্কুলের ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করে।
এই কমিটি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার ইনচার্জ জিনাত আক্তার এবং শ্রেণী শিক্ষক হাসনা হেনাকে বরখাস্তের সুপারিশ করে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বরাত দিয়ে এক সরকারি তথ্য বিবরণীতে বলা হচ্ছে, তদন্ত কমিটির রিপোর্টে দোষীদের চিহ্ণিত করা হয়েছে। এতে ভিকারুননিসা নুন স্কুলের নানা অনিয়ম-অসঙ্গতি বেরিয়ে এসেছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অরিত্রী অধিকারীর সঙ্গে যে ধরণের নির্দয় আচরণ করা হয় সেটি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে এবং আত্মহত্যায় প্ররোচিত করে বলে তদন্ত কমিটির মনে হয়েছে। এর দায় এই তিনজন শিক্ষক এড়াতে পারে না। স্কুলের পরিচালনা কমিটিকে এই তিন শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এই তিন শিক্ষকের বেতনের সরকারি অংশ (এমপিও) বাতিলেরও নির্দেশ দেয়া হয়েছে।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











