ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৩:০১:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

অর্থমন্ত্রীর কূশপুত্তলিকা দাহ করবে শিক্ষার্থীরা

আপডেট: ০৭:৪৩ এএম, ২১ আগস্ট ২০১৫ শুক্রবার

11882418_905108646222510_1291299590_o স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের উপর ৭.৫ শতাংশ ভ্যাট কমানো হবে না বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিবাদে ২২ আগস্ট বিক্ষোভ মিছিল ও তার কুশপুতুল দাহের সিদ্ধান্ত নিয়েছে নো ভ্যাট অন এডুকেশন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র ফারুক আহমাদ আরিফ। প্রথম দফার কর্মসূচি হল বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রতাহারের দাবিতে ও অর্থমন্ত্রীর উপহাসমূলক বক্তব্যের প্রতিবাদে ২২ আগস্ট শনিবার অর্থমন্ত্রীর কুশপুতুল দাহ। দ্বিতীয় দফায় আগামী ২৩-২৭ আগস্ট পর্যন্ত অর্থমন্ত্রী বরাবর ৭.৫ শতাংশ ভ্যাট প্রতাহারের দাবিতে (শিক্ষা হোক ভ্যাটমুক্ত বা সবার জন্য উন্মুক্ত) এসএমএস প্রেরণ এবং প্রতিটি ক্যাম্পাসে টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আরিফ বলেন, ‘বাংলাদেশের মোট শিক্ষার্থীর ৬৩ শতাংশ প্রাইভেট সেক্টরে পড়াশোনা করছে। তারা নিজের বাবা-মার অর্থ খরচ করে পড়ালেখা করে যাচ্ছে। সরকার এই শিক্ষার্থীদের উপর ভ্যাট আরোপ করে সবাইকে মুর্খতার যুগে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করতে চায়?’ মুখপাত্র আরো বলেন, ‘অর্থমন্ত্রী ১৪ আগস্ট সিলেটে শিক্ষা খাতে ভ্যাট নিয়ে যে বক্তব্য রেখেছেন তা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদসহ দেশের আপামর জনসাধারণের সাথে উপহাসের সামিল। অর্থমন্ত্রীর বক্তব্যের কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আত্মমর্যাদায় আঘাত লাগছে। তারা আজ এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছে।’   [caption id="attachment_6748" align="aligncenter" width="640"]ফাইল ছবি ফাইল ছবি[/caption] ভ্যাট প্রত্যাহারের দাবি আদায়ের ওপর নির্ভর করছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের গণশিক্ষার অধিকার। তাই এ অধিকার অর্জন করতে সংগঠনের পক্ষ থেকে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে আন্দোলনে যোগ দেয়ারও আহ্বান জানানো হয়। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জ্যোতির্ময় চক্রবর্তী, নাঈম ইসলাম, জয় বনিক প্রমুখ।

এই বিভাগের জনপ্রিয়