অর্ধেক যাত্রী নয়, বাস চলাচলে ফের নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
করোনাভাইরাস সংক্রমণ কমাতে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২৪ ঘণ্টা পার হতে না হতেই সিদ্ধান্ত বদল করা হয়েছে। আগামী শনিবার থেকে যত আসন তত যাত্রী নিয়ে পরিবহন চলাচলের নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিআরটিএর চেয়ারম্যানের সঙ্গে আমাদের ফের আলোচনা হয়েছে। শনিবার থেকে গণপরিবহনের যত আসন তত যাত্রী নিয়ে চলাচলের বিষয়ে একমত হয়েছে বিআরটিএ। কারণ অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন চলাচল করলে যাত্রী ভোগান্তি বাড়বে।
খন্দকার এনায়েত উল্যাহ আরও বলেন, আমরা সব পরিবহন মালিকদের বিআরটিএর এই বার্তা পৌঁছে দিয়েছি। এক্ষেত্রে যারা সরকারের স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের নতুন ধরন বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। ট্রেন, বাস এবং লঞ্চে অর্ধেক যাত্রী চলাচলের কথা বলা হলেও যাত্রী ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে বাসে যত সিট তত যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু




