ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ৩:০৯:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

অল্পের জন্য রক্ষা পেলেন লঞ্চের দুই শতাধিক যাত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমভি গ্লোরী অব শ্রীনগর-২’র তলা ফেটে বিকল হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়ে লঞ্চটিতে থাকা আড়াই শর মতো যাত্রী।

মঙ্গলবার রাত ১০টার দিকে মতলবের দশানি নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, ২৫০ জনের মতো যাত্রী নিয়ে লঞ্চটি সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে লালমোহনের উদ্দেশে ছেড়ে যায়। মতলব দশানি নামক স্থানে আসার পর বালুবাহী একটি ট্রলার লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটির তলা ফেটে যায়। তবে সারেংয়ের বুদ্ধিমত্তায় লঞ্চটি দ্রুত তীরে নিয়ে যেতে সক্ষম হয়। এতে প্রাণে বেঁচে যায় যাত্রীরা।

পরে মতলব, মোহনপুর নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে লঞ্চে থাকা যাত্রীদের অন্য লঞ্চে উঠিয়ে দেয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, তলা ফেটে বিকল হলে লঞ্চটি পাড়ে ভেড়ানো হয়। পরে লঞ্চে থাকা যাত্রীদের নিরাপদে পাড়ে নামানো হয়।

-জেডসি