অশ্লীল লাভার: ফের বিতর্কে পরীমনি
আপডেট: ০৬:১০ এএম, ৯ আগস্ট ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : চিত্রনায়ক বাপ্পি ও ঢাকাই সিনেমার এই সময়ের সেনসেশন অভিনীত মুক্তি প্রতিক্ষিত সিনেমা লাভার নাম্বার ওয়ান।
৫ আগস্ট বুধবার সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। এই ট্রেইলারের একটি দৃশ্যে দেখা যাচ্ছে পরী, বাপ্পিকে ডেকে বলছেন, ‘এই যে সাহেব, আমার কাছে খাঁটি দুধ আছে’।
শুধু তাই নয়, পরী ‘পদ্মার টাটকা ইলিশ’ও বিক্রি করছেন। সদ্য মুক্তি পাওয়া নাম্বার ওয়ান সিনেমার ট্রেইলারের বিভিন্ন দৃশ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রি বিক্রি করতে দেখা গেছে পরীকে। পরিমনির স্বভাবজাত ভাবেই বেশ কিছু অশ্লীল দৃশ্যে এবং ভাষায় দেখা যাচ্ছে পরিমনিকে।
ফারুক ওমর পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২১ আগস্ট। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এর ট্রেইলার ইউটিউবে প্রকাশ করা হয়।
দুই মিনিট এক সেকেন্ডের এ ট্রেইলারে বাপ্পির অ্যাকশন ও পরীমনির রোমান্স চোখে পড়ার মতো।
সিনেমাটির গল্পে বাপ্পী এবং পরীমনি অভিনয় করছেন ‘বাদশাহ’ ও ‘দোলা’ চরিত্রে। এতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র ‘প্রিয়া’। এ চরিত্রে অভিনয় করেছেন নবাগত তানিয়া বৃষ্টি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেহানা জলি, ডি জে সোহেল, আফজাল শরীফ, নজরুল রাজ প্রমুখ।
এর কাহিনিতে দেখা যাবে বাদশার মামাতো বোন প্রিয়া ছোটবেলা থেকেই বাদশাহকে ভালোবাসে। কিন্তু ভালোবাসার কথা বলা হয়ে ওঠে না কখনো। এক দুর্ঘটনায় বাদশাহর সঙ্গে দেখা হয় দোলার। প্রথম দেখাতেই দোলাকে ভালো লেগে যায় বাদশাহর। ঘটনাচক্রে প্রিয়ার ভালোবাসার কথাও জানতে পারে বাদশাহ। শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। ত্রিভুজ প্রেমের এই গল্প নিয়েই এগিয়ে গেছে লাভার নাম্বার ওয়ান চলচ্চিত্রের কাহিনি।
মাতৃছায়া চলচ্চিত্রের ব্যানারে নির্মিত সিনেমাটি এরই মধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে। এ সিনেমায় গান থাকছে মোট পাঁচটি। গানগুলোর দৃশ্যায়ন করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে।
০৯.০.৮.২০১৫
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











